শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাউফলে সুজন হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদারকে (৩৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩১জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে বৃহস্পতিবার(৩০ জানুয়ারি( সকাল ১০ টার দিকে একই এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

এ সময় সুজনের চার বছরের ছেলে আরিয়ান ও তিন বছরের মেয়ে সুমাইয়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাবার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন ,সুজন একজন ভদ্র ও নিরীহ ছেলে ।যারা সুজন হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক ।খুনি কোনো দলের হতে পারেনা খুনি তো খুনি ।যদি খুনিকে কেউ প্রশ্রয় দেয় তাহলে তারাও খুনি ।আমরা চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক। আমাদের আইনের প্রতি আস্থা আছে।স্থানীয় এক ব্যক্তি গত কয়েক মাস আগে তাকে একটি আটোরিকশা কিনে দেন। অটো চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। কিন্তু ঘটনার দিন আমিরাবাদ বাজারের কাছে একটি নির্মাণাধীন ব্রিজের কাছে সুজনের পথ রোধ করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় সুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসন ও তার ভাতিজা মিরাজসহ ১০ জনকে দায়ী করেন বক্তারা।

রাশেদুল হাসান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পীরজাদা মশিউর রহমান, আওলানা আবদুর রহমান, চাচা আ. মান্নান হাওলাদার,চাচাতো মিজান ইতিপূর্বে সন্ত্রাসীদের ধারা নির্যাতিত মসজিদের ইমাম মনিরুজ্জামান , আল আমিন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category