শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটের মোরেলগঞ্জে বেগম জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার দোকান দখলের অভিযোগ

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

কলি আক্তার,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রায়াত এক আওয়ামী লীগ নেতার জমিসহ ৯টি দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে গত ৫ আগষ্ট দোকানগুলো দখল করে নেন পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার। এ ঘটনার বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন প্রায়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাড. মাহমুদুল হাসান শুভ।

লিখিত বক্তব্যে অ্যাড. মাহমুদুল হাসান শুভ বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনর পরে ওইদিন বিকেলে বিএনপি নেতা আমীর আলী তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখল করে নেয়। ওইদিনই সেখানে বিএনপির অফিস করার কথা বলে চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে। দুদিন পরে সাইনবোর্ডটি ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে। অ্যাড. শুভ আক্ষেপ করে আরও বলেন, বিএনপির অফিস করার জন্য প্রয়োজন হলে সে(অ্যাড. শুভ) জমি লিখে দিবে। নেত্রীর ছবিওয়ালা সাইনবোর্ড পুতে কেন দখল করা হচ্ছে? এ বিষয়ে বিএনপি নেতা আমীর আলী তালুকদার বলেন, শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়ারা তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি। উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল বলেন, পারিবারিক সমস্যা থেকে দোকান দখলের ঘটনাটি ঘটেছে। দল এটা সমর্থন করেনা। তবে, এ ঘটনায় দলের ভাবমুর্তি নষ্ট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category