শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ হাজার নকল সিগারেটসহ যুবক গ্রেফতার

Reporter Name / ২১৯ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেটসহ রুবেল তালুকদার ওরফে সৈকত(২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুবেল বাগেরহাট সদর থানার অর্জুন বহর গ্রামের নুর ইসলাম তালুকদারের ছেলে। বুধবার রাত ৯টার দিকে থানা পুলিশ তাকে নকল ডারবি সিগারেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের এসআই বিএম বদিউজ্জামান বাদি হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি) ধারায় মামলা দায়ের করেছেন। রুবেলকে গত বৃহস্পতিবার বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কাগজে ছাপানো নকল ব্যান্ডরোলযুক্ত ডারবি সিগারেট বাজারজাত করার জন্য এক যুবক মোরেলগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশরে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে স্থানীয়দের সম্মুখে তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ৫০০ প্যাকেটে ৫ হাজার শলাকা নকল ডারবি সিগারেট জব্দ করা হয়।

ডারবি’র পরিবেশক ব্রিটিশ-আমেরকিান টোব্যাকো কোম্পনীর মোরেলগঞ্জ-শরণখোলার পরিবেশক কেএম মাসুদ করিম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ডারবি সিগারেটের নামে নকল ব্যান্ডরোল ছাপিয়ে তা বাজারজাত করে আসছে। কর্তৃপক্ষেরে সাথে আলোচনা করে ক্রেতা সেজে ওই চক্রের সদস্য রুবেলকে হাতেনাতে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category