দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে দিনমজুর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার(২৫ আগষ্ট) বিকেল ৫টার পর মোরেলগঞ্জ বাজারের কর্মকারপট্টি থেকে তিনি নিখোঁজ হন। আউয়াল মাঝি জামিরতলা গ্রামের কাদের মাঝির ছেলে।জানাগেছে প্রথম স্ত্রীর দুই সন্তান ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ও দুই সন্তান মেয়ে রয়েছেন। খবর পেয়ে মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম ঘটনাস্থলে ছুটে যান।
জানা গেছে, আউয়াল মাঝি বেলা ২টার দিকে বুলু কর্মকারের দোকানে কয়লা ধোয়ার কাজের জন্য যায়। বিকেলে ওই দোকানের পিছনে তার ব্যবহৃত কাপড়-চোপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু করে।