শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে চাঞ্চল্যকর গত ৫ আগস্ট ২০২৪ এর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী মোঃ জনি শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগষ্ট রাতে সদরের মধুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি চ্যাটার্জি ও তার স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ীতে পিটিয়ে ও উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। অধিক রক্ত ক্ষরনে শিক্ষক মৃনাল কান্তি বাড়ীতেই মারা যান। গুরুতর আহত স্ত্রী ও কন্যাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে স্ত্রী সুস্হ্য হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।সেই থেকে র‌্যাব আসামী আটকের অভিযান অব্যাহত রাখে।আটক জনি শেখ সদর উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা।আটককৃতকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করেন করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category