শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাগেরহাটে মোরেলগঞ্জে ভোররাতে বসতবাড়ি ভাংচুরের অভিযোগ

Reporter Name / ২৫৩ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৪ টার দিকে পৌরসভার ভাইজোড় গ্রামের বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। হামলাকারিরা শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুতে তাকে ও তার দুই সন্তানকে বেধেঁ ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারিরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। পরে ঘরটিও ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। আপন বোন লাকী ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম। এ বিষয়ে জানার জন্য লাকী ইয়াসমিনের সাথে যাগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারনে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category