শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো মোরেলগঞ্জ উপজেলাকে

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশুর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণ বিষয়ক সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান এ ঘোষণা দেন। জেলার মধ্যে এ উপজেলায় বাল্যবিবাহের হার ছিলো সর্বোচ্চ।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা মিলিতা সরকার, স্বপন হালদার ও স্পন্সরশীপ সিষ্টেম কর্মকর্তা এলিনা বৈদ্য।

সভায় বক্তারা বলেন, বাগেরহাট জেলার মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় বাল্য বিবাহের হার ছিলো সর্বোচ্চ। ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে তা নির্মূল করা সম্ভব হয়েছে। এছাড়াও দেশে শিশুদের জন্য খাদ্য অনিশ্চয়তা এবং অপুষ্টি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। সংস্থাটির চলমান কর্মসূচির কারনে আগামি ২০২৬ সালের মধ্যে সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও খাদ্য নিরাপত্তার মাধ্যমে বেড়ে উঠবে বলেও কর্মকর্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category