শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

রাজবাড়ী-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেকাকর্মী। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোননয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে এক ঘন্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন তারা। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আমরা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা হয়েছে। যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category