শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

হাফিজা খানম,দৈনিক ইবি নিউজ: খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মহান আল্লাহ যাকে সম্মানিত করেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সেই সম্মান প্রদান করেছেন। তার জানাজায় মনে হয়েছিল, পুরো ঢাকা নগরী যেন জানাজার শহরে পরিণত হয়েছিল। সকল রাজনৈতিক দলের মানুষ তার জন্য প্রার্থনা করেছিলেন। তার মৃত্যুতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ অশ্রুশিক্ত হয়েছিল। বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। তিনি বিএনপির একার সম্পদ ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশের আপামর গণমানুষের সম্পদ।

তিনি বলেন, ধর্মকে দূরে ঠেলে দিয়ে সমাজ ও মানুষ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে ধর্মের আশ্রয় নিতে হবে। কেননা ধর্মই মানুষকে সৎ, সত্যবাদী ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেয়। ধর্মের বাইরে গেলে কোনো মানুষই পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে না।তিনি আরও বলেন বাংলাদেশ এখন নির্বাচনমুখী। গত ১৭ বছর ধরে মানুষ তাদের নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি, বেগম খালেদা জিয়াও করেননি, আমরাও করি না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের ভাগ্য গড়ার জন্য আমরা সবাই একসাথে লড়াই করে যাবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমরা আগামী দিনে সবাই মিলে রূপসাকে একটি শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলবো। আপনারা সবাই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

আজ ১৪ জানুয়ারি (বুধবার) দুপুরে শ্রীফলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে এবং বিকালে ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ডোমরা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও পরবর্তীতে ভবানীপুর মন্দির প্রাঙ্গণে ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

উক্ত অনুষ্ঠানগুলোতে বিভিন্ন স্থানে যথাক্রমে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান মোড়ল, আলাউদ্দিন শেখ, নির্মল চন্দ্র পাল এবং অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, আনিসুর রহমান আনিস, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা মহিলা দলের সদস্য সচিব সেতারা বেগম, তেরোখাদা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হোসেন, বিএনপি নেতা হুমায়ূন কবীর, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব শাহাবুদ্দিন ইজারাদার, শামীম আহম্মেদ জমাদ্দার, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বাচ্চু,মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখি,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category