(মোমিন আলি লস্কর, জয়নগর:)জয়নগর থানার অন্তর্গত বামনগাছি ও চালতাবেড়িয়া অঞ্চলের যুগ্ম সংলগ্ন এলাকায় অবস্থিত চালতাবেড়িয়া হাই স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পবিত্র Milad-un-Nabi দিবস। এই শুভ উপলক্ষে বিদ্যালয়ে একটি সংখ্যালঘু ছাত্রীনিবাস, ছাত্রীদের জন্য ৪টি শৌচালয়, ২টি অ্যাডিশনাল ক্লাসরুম, ১টি নতুন কিচেন শেড এবং পুরাতন কিচেন শেডের সংস্কারের শুভ উদ্বোধন করা হয়।
এই উন্নয়নমূলক কাজগুলির শুভ উদ্বোধন হয় বারুইপুর পূর্ব বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়ের তত্ত্বাবধানে। জয়নগর–১ নম্বর ব্লকের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ তথা চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি শ্রী গোপাল চন্দ্র সরদার, মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়ের নির্দেশে এবং চালতাবেড়িয়া হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী প্রদীপ নস্কর মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির সকল সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফিতে কেটে এই পরিকাঠামোগুলির শুভ উদ্বোধন করেন।
শুভ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুর পূর্ব বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয় বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, সেতু থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই তাঁর উন্নয়নের ছাপ সুস্পষ্ট। অথচ অপরদিকে বিজেপি সরকার কোনো উন্নয়ন না করে বারবার মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসামূলক মন্তব্য করছে।”
তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে, ২০২৬ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পুনরায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এদিন চালতাবেড়িয়া হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী প্রদীপ নস্কর মহাশয় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দায়িত্ব গ্রহণের পর এখনো তাঁর দুই বছর পূর্ণ না হলেও এই স্বল্প সময়ের মধ্যেই মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়ের সহযোগিতায় বিদ্যালয়ের জন্য এতগুলি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও জানান, আগামী দিনেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য নিজের একশ শতাংশ প্রচেষ্টার মাধ্যমে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে প্রস্তুত রয়েছেন।
এই প্রসঙ্গে তিনি মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও কিছু উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেন। বিশেষ করে বিদ্যালয়ের পুরাতন ভবনটি বর্তমানে অত্যন্ত জীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং উপযুক্ত স্থানে নতুন করে একটি ভবন নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণের আবেদন জানান। অতীতে ক্লাস চলাকালীন দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।
মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয় বিদ্যালয় কর্তৃপক্ষের এই দাবিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং যথাযথ সময়ের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বিদ্যালয়ের এই সার্বিক উন্নয়নের জন্য চালতাবেড়িয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকারা মাননীয় বিধায়ক শ্রী বিভাস সরদার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। দুইদিন অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তথা খাদ্যের কর্মধক্ষ্য গোপাল চন্দ্র সরদার, চালতাবেড়িয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটি সদস্যরা, তুফান ঘোষ, বামনগাছি অঞ্চলের যুবসভাপতি মাতাহাব লস্কর ও কার্যকারী সভাপতি আনোয়ার হোসেন মিস্ত্রী (লাল্টু দা), আব্দুল লতিফ হালদার, স্কুলের সমস্থ শিক্ষক ও শিক্ষিকাগন। মিনদুল নবী প্রধান বক্তা মাওলনা মাহমুদুর রহমান কাসেমী সাহেব মুফতি আতিকুর রহমান সাহেব মুফতি আব্দুর রহমান কাসেমী সাহেব মাওলানা আমিনুদ্দিন সাহেব