শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হালিশহর থেকে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

হালিশহর প্রতিনিধি: মোঃ মঈনুদ্দিন

 

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নগরীর হালিশহর এলাকা থেকে বুধবার রাতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপার্দ করেছে।

 

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে।

 

চট্টগ্রাম মহানগর এনসিপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা শুনেছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

 

“তবে এ মামলায় কিছুটা প্রশ্ন থেকে যায়, গত ১৪ তারিখ ঘটনার দাবি করা হয়েছে, দুই-তিন দিনের মধ্যে মামলা… সবকিছু মিলে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বলেন, গত ১৯ জুলাই এক তরুণী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে রাতে থানায় সোপর্দ করে।

 

চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর করা মামলায় বলা হয়, মাস তিনেক আগে ফেইসবুকের মাধ্যমে আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 

কলেজ ছাত্রীর অভিযোগ, গত ১৪ জুলাই বিয়ের করার কথা বলে তাকে বাসা থেকে বের করে আনেন জয়। আসামি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য অনুরোধ করলে জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category