রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফরিদপুর প্রতিনিধিঃ বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ সোনালী বেগম (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ৫ অক্টোবর সকালে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনালী বেগম(৪২) ওই গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনালী বেগমের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category