শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট

Reporter Name / ২৮৯ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় প্রতিবেশী বাংলাদেশে।

রোববার (২৬শে আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category