শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভূরুঙ্গামারীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ ১১ নেতাকর্মী আহত

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

মোঃ রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম, প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদককে মারপীট করার জের ধরে পরের দিন উভয় পক্ষের সংঘর্ষে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট উপজেলার শিলখুড়ি ইশঁউনিয়নের পাগলারহাট বাজারে। জানাগেছে শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পাগলারহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির পদে থাকায় দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগপন্থীরা তাকে অপসারনের চেষ্টা করে আসছে। এরই জের ধরে ২৮ আগস্ট বুধবার রাত আনুমানিক ১২ টার সময় একই এলাকার মোজাম্মেল হকের পুত্র কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম(২৫), উত্তরছাট গোপালপুর গ্রামের আবদুর রহিম মুন্সীর পুত্র গোপালগঞ্জ শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হল শাখার সাধারণ সম্পাদক ও মেঃ ওয়াজেদ আলী(২৫) ও দক্ষিণ ছাঁট গোপালপুর গ্রামের আবদুর রহিমের পুত্র ,ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিল মিয়া (২৩) ও স্থানীয় আওয়ামী লীগের জালাল উদ্দিন পাগলারহাট বাজারে শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে তারা মোহাম্মদ আলীকে কিলঘুষি মেরে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীর আর্তচিৎকারে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরের দিন বৃহস্পতিবার বিকাল ৪ টায় মোহাম্মদ আলী রাতের হামলার ঘটনার বিচার চেয়ে পাগলারহাট চেয়ারম্যান মোড়ে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে। বৈঠকে রাতে আশরাফুল, ওয়াজেদ, সাকিল ও জালাল উদ্দিন কেন তার উপর হামলা করল বিষয়টি জানার জন্য প্রথমে ওয়াজেদ আলীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘটনার মুলহোতা আশরাফুল আলমের বাড়িতে গিয়ে ডাকাডাকি করার সময় ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী হাতে দা, বেকি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে ছাত্রদলের ১১ নেতাকর্মীকে মারপীট ও কুপিয়ে রক্তাক্ত কাটা জখম করে। এ সময় আহতদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে তারা বাসার পিছন দিক থেকে পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ হয়ে বাজারের লোকজন আশরাফুল আলমের বাড়ি ভাংচুর করে। পরে আহতদের চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ছাত্রদলের নেতাকর্মীরা হলেন-উপজেলার কাঠগীর গ্রামের জালাল উদ্দিনের পুত্র সোহাগ রানা(২৩), চর উত্তর তিলাই গ্রামের আবদুল হালিমের পুত্র মনিরুল ইসলাম(১৭), উত্তর ধলডাঙ্গা গ্রামের আবদুল বারির পুত্র তহিদুল ইসলাম(২৪), উত্তর ধলডাঙ্গা গ্রামের মনির উদ্দিনের পুত্র জাহিদ হাসান নাহিদ (২১), চর উত্তর তিলাই গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র মাহমুদুল হাসান(১৪), চর উত্তর তিলাই গ্রামের আবদুস ছামাদের পুত্র সাজু মিয়া(১৪), শালঝোড় গ্রামের ইব্রাহিম আলীর পুত্র জিহাদ হোসেন(২০), চর উত্তর তিলাই গ্রামের মনোয়ার আলীর পুত্র জুয়েল রানা(১৮)। এ ছাড়া আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এখন পর্যন্ত কারো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category