শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভূরুঙ্গামারীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপি’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
oplus_0

আজিজুল হক,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসির অপসারণের দাবীতে উপজেলা বিএনপির আহ্বানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামতলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ ,কাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম বাচ্চু, কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, রোকনুজ্জামান, রইচ উদ্দিন বাদশা, মামুন ব্যাপারী ,যুবদলের সদস্যসচিব আব্দুল্লা আল মামুন বাবুসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাবেক এমপি সাইফুর রহমান রানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার , ওসি মুনিরুল ইসলামের অপসারণ ও বিএনপির বহিস্কৃত সদস্য শাহীন শিকদারের অবৈধ কর্মকান্ডের বিচার দাবী করেন।  এব্যাপারে  জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে উভয় পক্ষ পৃথক ৪টি মামলা দায়ের করে। এঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category