শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস উদ্বোধন

Reporter Name / ৩০৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্মিলিত শিক্ষক পরিষদের অফিস (শিক্ষক বাড়ি) উদ্বোধন করা হয়েছে। ২১ জুন ( শনিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সম্মিলিত শিক্ষক পরিষদের এই অফিস উদ্বোধন করা হয়।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।সম্মেলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দশটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ এই পাঁচটি বিভাগের প্রায় ১ হাজার ৪ শত শিক্ষক নিয়ে ২০২২ ভূরুঙ্গামারীতৈ গঠিত হয় সম্মিলিত শিক্ষক পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category