শিরোনাম:
নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবাদি জমির ফসল নিয়ে যাওয়াতে বাধা প্রতিপক্ষের,থানায় উল্টো মিথ্যা অভিযোগ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার মুগদা পাবনা সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। ডিআইজি রেজাউল হক। ভবদহের জলাবদ্ধতায় এবারও প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বােরা আবাদ হয়নি নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত ও গৃহবধূরকে পিটিয়ে হত্যার অভিযোগ দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার রংপুর মহানগরে গণঅধিকার পরিষদের ২৪ ও ২৮ নং ওয়ার্ড কমিটি অনুমোদন রূপসায় আন্তর্জাতিক নারী দিবস ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা সেমিনার ও মাওলানা ভাসানীর জীবনাদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

আজিজুল হক, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক সেমিনার ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে মওলানা ভাসানী পল্লীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর রোটারি ক্লাব ‘রোগ প্রতিরোধ ও চিকিৎসা মাস উদযাপন’ উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের দেড় শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন সেমিনারে স্নায়ু চাপ নিয়ন্ত্রণে রাখার দিকনির্দেশনামুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সংগঠনের সদস্যদের স্নায়ু চাপ মুক্ত রাখার লক্ষ্যে মিলন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও মজলুম জননেতা মওলানা ভাসানীর জীবনাদর্শের ওপর উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।

উপজেলার ১০টি ইউনিয়নের মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সংগঠনের সদস‍্যরা মাওলা ভাসানীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।এছাড়া মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category