শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ বাবুল সানা: অবশেষে ভেঙে ফেলা হলো খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। উচ্চ আদালতের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত দ্বিতল ভবনের দলীয় কার্যালয় টি ১৩ জানুয়ারি মঙ্গলবার বুল ডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী ও ওসি তদন্ত ইদ্রিসুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮০ সালে পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে খুলনা জেলা পরিষদের মালিকানাধীন জায়গা স্থাপন করা হয় মধুমিতা পার্ক। পার্কের মাঝে একটি পুকুর রয়েছে, যে পুকুরের পানি এলাকার মানুষ সুপেয় পানি হিসেবে ব্যবহার করে আসছে। অন্য সীমানা প্রাচীর নির্মাণ করে পার্কটি দৃষ্টি নন্দন করা হয়। এদিকে ২০০৪ সালে কিছু মানুষ পার্কের জায়গা স্থাপনা নির্মাণ করে মার্কেট তৈরী করেন। এর বিরুদ্ধে পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে ২০০৫ সালে উচ্চ আদালতে রিট পটিশন করেন। যার নং ৩৫৯০/০৫। মহামান্য হাইকোর্ট অবৈধ নির্মাণ বন্ধের আদেশ দিলে তা কার্যকর না হওয়ায় পার্ক সংরক্ষণ কমিটির পক্ষে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট অব কন্টেম পিটিশন দাখিল করেন।

যার নং ১০২/২২ কয়েক দফা শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। আদালতের আদেশে ২০২৩ সালের মে মাসে পার্কের ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হলে ও থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতল ভবনটি। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এই ভবন টি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নূরুল হক। শেখ মোঃ নূরুল হক দশম সংসদের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে একাদশ সংসদে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হয়ে দলীয় কার্যালয়ের সম্প্রসারণ করেন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীরা ৫ আগস্ট দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। জুলাই গণঅভ্যুত্থানের পর দলীয় এ কার্যালয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মীর উপস্থিত দেখা যায়নি। অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্পূর্ণ দ্বিতল ভবনটি ভেঙে ফেলা হয়। মঙ্গলবার সকাল থেকে দিনভর বুল ডোজার ও বেশ কয়েকজন শ্রমিক দিয়ে উচ্ছেদ করা হয় দলীয় কার্যালয়টি। আদালতের আদেশে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এটি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category