শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মণিরামপুরে অসময়ে তরমুজ চাষে সাফল্য খলিলুর রহমানের

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, যশোর

মনিরামপুরে গ্রীষ্মকালীন অসময়ে তরমুজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম ও সঠিক পরামর্শ থাকলে মৌসুমের বাইরে ফসল ফলানো সম্ভব।

খলিলুর রহমান জানান, প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় করে তিনি তরমুজ চাষ করেছেন পৌরসভার তাহেরপুরে ৫০ শতক জমিতে। ইতোমধ্যে ক্ষেতের তরমুজ বাজারজাতের প্রস্তুতি চলছে। তিনি আশা করছেন, প্রায় তিন লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন।এ সাফল্যের পেছনে সার্বিক তত্ত্বাবধান ও প্রযুক্তিগত সহযোগিতা করেছেন মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা। তার সহায়তায় খলিলুর রহমান আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষে মনোনিবেশ করেন, যা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

এবিষয়ে মণিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ জানিয়েছেন, এভাবে অসময়ে তরমুজ চাষের সফলতা অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে নতুন কৃষি উদ্ভাবনে অংশ নিতে।এ বিষয়ে উপ সহকারী কৃষি অফিসার বিএম হাফিজুর রহমান বলেন এর আগে মণিরামপুরে গ্রীষ্ম কালীন তরমুজের চাষ ছিল না,চাষী খলিলুর রহমানের সাফল্যের পিছনে সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার,যার ফলে চাষী খলিলুর রহমানের আজ এই সাফল্য।

বিএম হাফিজুর রহমান আরও বলেন ইতোমধ্যে অনেক কৃষক আমার সাথে যোগাযোগ করতেছে যে আমাদের মাটিতে এত সুন্দর তরমুজ চাষ হয় আমাদের জানা ছিল না।
আশাকরি আগামীতে আরো বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ হবে।চাষী খলিলুর রহমান বলেন ৫০ শতাংশ জমিতে আমি মাত্র ৩৫ হাজার টাকা খরচ করে তরমুজ চাষ করেছি, আমাকে সার্বিক সহযোগিতা পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জমিতে যে পরিমাণ তরমুজ হয়েছে তা প্রায় তিন লক্ষ টাকা বিক্রি হবে আশাকরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category