শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মধ্যরাতে গ্রেপ্তার হবিগঞ্জ ৪আসনের এমপি ব্যারিস্টার সুমন

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ইবিডেস্ক : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (তিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেখানে তিনি বোনের বাসায় ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তবে তাকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর মডেল থানায় আসামি রাখার ব্যবস্থা না থাকায় গ্রেপ্তারের পর ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান, তিনি বাংলাদেশেই রয়েছেন, ঢাকায় রয়েছেন। নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনে ছিলেন। ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category