শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ময়মনসিংহে যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

Reporter Name / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এর আগে নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে।

গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করে। পরে আহত অবস্থায় সাইদুল ইসলামকে রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে জরুরি বিভাগে কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘সাইদুল ইসলামের মৃত্যুর বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। সে বিষয়ে বিস্তারিত সেনাবাহিনী বলতে পারবে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category