শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব-নিযুক্ত প্রশাসকের মতবিনিময়

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ বুর‍্যো: আজ (১৯ আগষ্ট) সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব যোগদানকৃত প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।

সভায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন।

মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category