শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মসজিদে দানকৃত ছাগল বিক্রি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা,গ্রেপ্তার ১

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় ৮ জনের নামে মামলা হয়েছে।প্রধান আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের দিন আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ছাগল দান করেন।নামাজ শেষে ছাগলটি ডাকে বিক্রির প্রস্তুতি নেয়া হয়।বাকী বিক্রি হবে কি হবেনা এ নিয়ে মসজিদের বিবাদমান কমিটির দু-পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের জের ধরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বাঁশের বাড়ির আঘাতে ফজর গাজী (৫০) নামে এক মুসল্লী মারা যান।তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত হয় ১০জন।এর মধ্যে উভয় পক্ষের ৪জন হাসপাতালে ভর্তি হন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোস্তফা গাজীকে প্রধান আসামী করে ৮ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ মোস্তফা কে গ্রেপ্তার করেছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category