শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে’ চল যাই যুদ্ধে

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মাদকের বিরুদ্ধে’ চল যাই যুদ্ধে
দৈনিক ইবি নিউজ :
 মোরেলগঞ্জে বাতিঘর স্বেচ্ছাসেবী সংগঠনের
উদ্যোগে সচেতনতায় র‌্যালী ও মানববন্ধন
‘মাদকের বিরুদ্ধে, চল যাই যুদ্ধে’ এ গানকে সামনে রেখে সচেতনতায় ব্যতিক্রমী এক মাদক বিরুদ্ধে র‌্যালী ও মানববন্ধন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর”।

শনিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে  স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর-এর ব্যানারে তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ নানামুখি মাদক বিরুধী গান, ব্যানার ফেস্টুন, প্লাকার্ড শহকারে র‌্যালী বের করে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন।

ঘন্টাব্যাপী র‌্যালী শেষে পরে মানববন্ধনে বক্তাব্য রাখেন বাতিঘর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াদুত হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, তেতুলবাড়িয়া ভ্রাতৃ সংঘের সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জামায়াত নেতা সহকারি অধ্যাপক মাওলানা সরোয়ার হোসেন, সহযাত্রী সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, ইমাম মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ। মানববন্ধনে এ সময় পরিবার সমাজ, মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে সচেতনতায় একটি চিঠি পাঠ করেন পিতার উদ্দ্যেশে সন্তান শিক্ষার্থী জান্নাতুল আরেফিন জিনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category