শিরোনাম :
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি* আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি বেরোবির ট্রেজারার নিয়োগ নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়: দেশ এডিশন-এর হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মো: আশিক এলাহী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চিকিৎসাধীন রফিকুলের পাশে এমপি আজিজুল বারী হেলাল

Reporter Name
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকার বাসিন্দা রফিকুল দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রিহাব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তার লক্ষ্যে গত ৭ জুন রাতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। চিকিৎসাধীন রফিকুলের স্ত্রীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও আজিজুল বারী হেলালের অফিস সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রহমান, মোকছেদ আলী, রয়েল ফকির, নয়ন মোড়ল, রাজু মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা রফিকুলের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী বলেন, অসহায় ও দুস্থ মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এ সময় উপস্থিত সবাই রফিকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংসদ সদস্য আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক সহায়তার এই কার্যক্রম সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category