শিরোনাম :
কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার ইসলামী আন্দোলন খুলনা জেলা পূর্ব শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কা”টা পড়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃ”ত্যু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

মানুষের সেবার লক্ষ্য নিয়ে ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মুন্সী শাহ্ মো. রায়হান হোসেন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবী ও ক্ষুদ্র উদ্যোক্তা মুন্সী শাহ্ মো. রায়হান হোসেন। তিনি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় মানুষের সেবা, স্বচ্ছ নেতৃত্ব এবং একটি আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুন্সী শাহ্ মো. রায়হান হোসেন নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর আযম খান সরকারি কমার্স কলেজ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সি.এ.) অধ্যয়নরত। পাশাপাশি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতি বছর ঈদ উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মুন্সী শাহ্ মো. রায়হান হোসেন বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, মানুষের সেবা করার একটি দায়িত্ব। আমি চাই ঘাটভোগ ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সেবামুখী, আধুনিক ও সকলের জন্য সমান সুযোগের একটি ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমানভাবে কাজ করবেন এবং সরকারি সেবাগুলো যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে অগ্রাধিকার দেবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category