শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মানুষে মানুষে বিরোধে, প্রাণ গেল শতাধিক গাছের

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:

রংপুরে বদরগঞ্জে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার ১৭ নভেম্বর পৌরশহরে মেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক শফিকুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ করে বলেন ২০১৩ সালে আয়নাল হকের কাজ থেকে আমি জমিটি ক্রয় করি।জমি ক্রয় করার পর আরএস রেকর্ড একটু সমস্যা হয়।পরে আরএস রেকর্ড সংশোধনী একটি মামলা আদালতে করি।যাহা এখনো আদালতে চলমান। কিন্তু আয়নাল হক আদালত রায় অমান্য করে ৩০-৪০ ভাড়াটে লোকজন নিয়ে এসে আমার ক্রয়কৃত ২২ শতক জমির উপরে বিভিন্ন জাতের শতাধিক গাছ গোড়া থেকে কর্তন করেন।খবর পেয়ে আমি জাতীয় জরুরি সেবা(৯৯৯)কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে। আয়নাল তার লোকজন নিয়ে সেখান থেকে সটকে পড়ে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জমির কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায়, ২০১৩ সালে আয়নাল হকের কাজ থেকে ২২ শতক জমি তৎকালীন দরে ক্রয় করেন।এরপর সেই জমির উপরে মেহগনি,কড়ই,আকাশমণি, ইউকো কোলেক্টার, গাছের চারা লাগানো হয়।১২ বছরে তার লাগানো গাছগুলো পরিপক্ব হয়ে উঠে।

হাতেম মন্ডল নামে এক ভ্যান চালক বলেন,ঘটনার সময় আমি ঐ পথ দিয়ে যাচ্ছিলাম। তখন আয়নাল হক ও তার লোকজন কে গাছ কর্তন করতে দেখি।জেয়াদুল নামে এক যুবক বলেন,গাছ যখন কর্তন সময় আমি আয়নালকে দেখি তার লোকজন জমিতে নেমে গাছের গোড়াগুলো কেটে কেটে ফেলে রাখছেন।অভিযোগ বিষয়ে আয়নাল হক বলেন,জমি ত আমার এজন্য আমি গাছ কাটছি।আমার কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে।তাছাড়া আমার কাছে মাদ্রাসা নির্মান কথা বলে ২০ লক্ষ টাকা চেক নিয়েছিল শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম এবিষয়ে বলেন, ঐ ২০ লক্ষ টাকা চেক ভাঙ্গাতে ব্যাংকে গেলে আয়নালে একাউন্টে টাকা নাই বলে জানান ব্যাংক কর্মকতা।পরে আমি আয়নাল হক নামে চেক জালিয়াতি মামলা করি।যা আদালতে বিচারাধীন।বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই শাহাজাহান আলী বলেন , সোমবার সকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে গেলে তারা সেখান থেকে চলে যায়। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category