শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মিরপুরের বুরাপাড়ায় জামায়াতের কর্মী হত্যার প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়ায় জামায়াত কর্মী খোকন মোল্লার হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে দলটি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার আমলা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামী।উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির খন্দকার রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এ সময় বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলার সহসভাপতি জনাব আব্দুল কুদ্দুস মেম্বার, উপজেলা নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, এদেশ থেকে ফ্যাসিস্ট পালিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা দেশে বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আসছে। ফ্যাসিস্ট এর দোসর জাসদের সন্ত্রাসীরা বিএনপির আবরণে এসে আমাদের ভাই খোকনকে হত্যা করেছে। এবং আরো অনেক ভাইকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাই। এসময় অন্যান্য বক্তারাও সন্ত্রাসী নাসির ও তার গ্যাং এর শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category