শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ,  নিহত-০২, আহত ০৩

Reporter Name / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত: তিনজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কস্থ মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

নিহত তানিয়া আক্তার (৩২) ভেড়ামারা উপজেলার গোপিনাথপুর গ্রামের আবুল কালামের মেয়ে। আরেকজন নিহতের নাম জানা সম্ভব হয়নি। তার নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আহতরা সবাই সিএনজি যাত্রী।

আহতরা হলেন- আহসান হাবিব, হুমায়ুন ও আফিজা। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, কয়েকজন যাত্রীসহ একটি সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে রওনা হয়। এসময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনায় ঘটে। এতে এক নারী যাত্রীসহ ২ জন ঘটন্থলেই মারা যান। এসময় আহত হয় আরও তিনজন। তাদের  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category