শিরোনাম :
‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত বদরগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে জখম করলেন আরেক নারী।
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

Reporter Name
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায়  মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি শিকদার মো ফরিদুল ইসলাম, জামায়েত ইসলামী পৌর সভাপতি মো. রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহ আলম বাবুল, উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম রফিকুল ইসলাম মাসুম,আহত জুলাই যোদ্ধা ও প্রমুখ।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। এর পূর্বে সকাল ৯টায় জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্প স্থাবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে বাংলাদেশ জামায়েতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category