শিরোনাম :
‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত বদরগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে জখম করলেন আরেক নারী।
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে  দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :

‘দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জ দুর্নীতিবিরোধী রচনা,  চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় ও মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ডক্টর মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি মো.ফারুক হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন,

দৈনিক ফুলতলা প্রতিদিন কলি আক্তার,দুপ্রক সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তখন কুমার মিস্ত্রি প্রমুখ।অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category