শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হোসেন ওরফে সোহেল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নির্যাতিতা ও ছাত্রীকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে ও গ্রেফতার থাকা যুবককে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। বারইখালী গ্রামের ওই মেয়েটি উপজেলা সদরের ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে মোটরসাইকেলে ঘুরতে যাবার কথা বলে নিয়ে যায় তার প্রতিবেশি বাদশা শেখের ছেলে মেহেদী হাসান। বিভিন্ন জায়গায় তাকে ঘুরিয়ে রাত ৮টার দিকে মাঝিবাড়ি এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে বন্দি করে ধর্ষণ করে।

রাত ৯ টার দিকে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায় মেহেদী। পরে ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাজাহান আলী খান বলেন, ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসানকে গ্রেফতার ও নির্যাতিতা শিশুকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category