শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়া গাছ কর্তন

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের ৩শ’ ফলন্ত লাউ ও মিস্টি কুমড়া গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা । বুধবার(২৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব শিকদারের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন । নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামের কৃষক বিপ্লব শিকদার জানান,৫ কাটা জমিতে তিনি ৩শ’ লাউ ও কুমড়া গাছের চাষ করেন। গাছে ইতোমধ্যে ফলন দিতে শুরু হয়েছে। কিন্তু ঘটনার দিন গভীর রাতে কে বা কাহারা তার এসব গাছ কেটে ফেলে ।তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি ।

স্থানীয় বাসিন্দা শাহিন শিকদার, আসাদুল হক, মোজাম্মেল খলিফা, সোহেল শিকদার, লোকমান হাওলাদার বলেন, দুর্বৃত্তরা সবজি ক্ষেতের ফলন্ত গাছ কেটে ফেলেছে। যা সত্যিই অমানবিক । আমরা অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি ।

ফাঁড়ি ইন চার্জ এস আই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category