শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে বাজারে হামলা, দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name / ২৮৪ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে হামলা চালিয়ে দোকান, বিএনপির অফিস ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ও শনিবার দিবাগত রাতে বহরবুনিয়া ইউনিয়নের কলেজবাজার ও বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দিবিাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় নদীর তীরবর্তী ৫টি গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতা নুর মোহাম্মদ মল্লিক, খান মিজানুর রহমান বাবুল, ব্যবসায়ী মাসুদ রানা, সাবু জোমাদ্দার, সলেমান শিকদার ও ওয়ার্ড মেম্বার হেমায়েত হোসেন বলেন, ২৫-৩০ জনের একটি দল আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এক হয়ে লড়াইয়ে নামার আহবান জানিয়ে ধারালো অস্ত্র, লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। পরে তারা কলেজবাজারে বিএনপির অফিস, সাইদুল মল্লিকের মাছের ডিপো, বাদশা শেখের বাড়ি ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।

এক পর্যায়ে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে ধাওয়া দিলে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় তারা একটি বস্তায় করে কিছু ধারালো অস্ত্র ও লাঠিসোটা রিপন ডাকুয়ার বাড়িতে রেখে যায়। এ ঘটনায় পূর্ব বহরবুনিয়া, সূর্যমুখি, উত্তর সূর্যমুখী, কাটাখালের পাড়, ছাপড়াখালী ও সিরাজ মাস্টারের বাজার এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সেখান থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category