শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখলের সত্যতা মিলেছে

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কলি আক্তার,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতার ৮টি দোকান দখল করার সত্যতা মিলছে বিএনপি নেতার বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিরাজমান নৈরাজ্যকর পরিস্থিতিতে মোরেলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার একটি বাহিনী নিয়ে বাসষ্ট্যান্ড এলাকায় তার চাচাতো ভাই প্রায়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের ৮টি দোকান দখল করে নেন।

ঘটনার বিচার দাবি করে শাহাবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাডভোকেট মাহমুদুল হাসান শুভ স্থানীয় সেনাক্যাম্প, থানা ও বাগেরহাট কোর্টে অভিযোগ দায়ের করেন। সেনাক্যাম্প বিষয়টিতে হস্তক্ষেপ করেনি। তবে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর পরিদর্শক মো. ইকরাম হোসেন এঘটনার তদন্ত করে গত ২৯ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।

প্রতিবেদনে তিনি বলেছেন, ‘আমীর আলী তালুকদারের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(ক), ৭(১)(২) ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হয়েছে’।

মামলার বাদি মাহমুদুল হাসান শুভ বলেন, ‘নৈরাজ্যকর পরিস্তিতিতে দলের প্রভাব খাটিয়ে আমার ৮টি দোকান দখলের পরে স্থানীয় বিএনপি নেতা, থানা পুলিশ, সেনাক্যাম্প ও বাগেরহাট কোর্টে অভিযোগ দিয়েছি। দল এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। আশাকরি আদালতে ন্যায় বিচার পাবো’।

ইতোমধ্যে এ বিষয়ে মাহমুদুল হাসান শুভ সাংবাদিক সম্মেলন করেছেন। ওই সাংবাদিক সম্মেলনের পরে আমীর আলীও আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধাভোগী নেতা তথা মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলীকে সাথে নিয়ে একটি পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন। বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করায় বিএনপির মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category