শিরোনাম:
নারীর মর্যাদা রক্ষার ” অঙ্গীকার যাত্রার সমাপনী সমাবেশ- উপস্থিত অভয়ার মা ও বাবা  তৃনমূল কংগ্রেসের সাড়ে ১৪ বছরের ‘উন্নয়নের পাঁচালি’ পেশ করে ভোট যুদ্ধে দামামা বিধায়ক বিশ্বনাথ দাস সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান এ.টি.এম আজহারুল ইসলামের ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে ১৪২ বিঘা জমির বিবাদমান

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মোরেলগঞ্জে,(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট মোরেলগঞ্জে ১৪২ বিঘা জমির বিবাদমান একটি মৎস্য ঘের দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ৭ জনকে আটক করেছে। মঙ্গলবার সন্ধা ৭টার দিকে জিউধরা ইউনিয়নের চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার(২৮ আগষ্ট) ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, মানিক হাওলাদার(২০), সাজ্জাদ খান(২৬), তুহিন হাওলাদার(২০), রাজিব কাজী(২৮), রনি খান(৩৫), রিয়াজুল হাওলাদার(৩৫) ও নয়ন সিপাহি(২৮)।

জানা গেছে, জিউধরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান খানের দখলে থাকা ১৪২ বিঘা জমির ওই ঘেরটির মালিকানা লিখে দেন বাগেরহাট জেলা ছাত্রদলের এক নেতার নামে। ওই ছাত্রদল নেতা মঙ্গলবার বিকেলে ঘেরটি দখলে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ঘের দখলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। হাসাপাতালে ভর্তি থাকা ৭জনকে হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category