শিরোনাম :
শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :

বেসরকারি সংস্থা কোডেক এর আয়োজনে বাগেরহাটের মোরেলগঞ্জে সংলাপ অনুষ্ঠিত।৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে এ সংলাপ অনুষ্ঠিত হয়। কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় আয়োজিত সংলাপে।ওই ইউনিয়ন পরিষদের সচিব ও ওয়ার্ড সদস্যগণ এবং ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ তানিয়া মাহবুবা।
সংলাপে এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।যার মধ্যে ছিলো নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট, রাস্তা সংস্কার, নতুন ল্যাম্প পোষ্ট স্থাপন ও পুরাতন ল্যাম্প পোষ্ট সংস্কার বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া।

এবং এ সব সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।সংলাপে উপস্থিত অতিথিরা মতামত প্রদান করেন যে, এটি একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। যার গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব বলে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সংলাপে ১৬ জন নারী এবং ১৩ জন পুরুষ মিলিয়ে মোট ২৯ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category