শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

যশোরে নতুন সংগঠন “বৈষম্য বিরোধী সনাতন সমাজ”-এর আত্মপ্রকাশ স্বীকৃতি বিশ্বাস

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নাজিন সরদার নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৈষম্য নিরসনের লক্ষ্যে যশোরে আত্মপ্রকাশ হয়েছে “বৈষম্য বিরোধী সনাতন সমাজ”- নামে একটি সংগঠনের।

আজ মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক মৃণাল কান্তি দে।

সংবাদ সম্মেলনে মৃণাল কান্তি দে বলেন, সনাতন সম্প্রদায়ের বৈষম্য নিরসনের লক্ষ্যেই বৈষম্য বিরোধী সনাতন সমাজ, যশোর গঠন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের বৈষম্য নিরসনে কাজ করবে। ইতোপূর্বে পূজা উদযাপন পরিষদের কতিপয় শীর্ষ নেতার দ্বারা বৈষম্যের শিকার হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরাই। তারা জোরপূর্বক দখল করেছেন মুড়লীর শ্রী শ্রী জোড়া শিব মন্দির, যশোর শহরের বড়বাজার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী পুরাতন কালী বাড়ি মন্দির, লালদীঘির পাড়ের শ্রী শ্রী হরিসভা মন্দির, নীলগঞ্জ মহাশ্মশান, রাজারহাট শ্মশানসহ আরও অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে নেতৃত্ব ও কর্তৃত্ব। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ সংরক্ষণ না করে ব্যক্তি স্বার্থ হাসিল করেছেন। বর্তমান জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি মেয়াদোত্তীর্ণ। এই সংগঠনের কতিপয় নেতার বিরুদ্ধে মন্দির, শ্মশান দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এজন্য বিকল্প সংগঠনের প্রয়োজনীয় দেখা দিয়েছে। বৈষম্য নিরসনের জন্যই নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী সনাতন সমাজের সদস্য সচিব অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী, সদস্য বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ, সুজিত কুমার কাপুড়িয়া, অধ্যাপক গোপীকান্ত সরকার, অধ্যাপক সুশীল কুণ্ডু, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, বিষ্ণুপদ সাহা, অমল অধিকারী, অনুপমা মিত্র, পরিমল মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category