শিরোনাম :
কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার ইসলামী আন্দোলন খুলনা জেলা পূর্ব শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কা”টা পড়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃ”ত্যু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

রংপুরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় নারী আসামি গ্রেপ্তার ‎

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রংপুরে আত্মহত্যায় প্ররোচনার মামলায় নারী আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি:

‎রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার এক নারী আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎সোমবার (৩ আগস্ট) রংপুরের আদালতে জামিন আবেদন করতে গেলে মামলার ৬ নম্বর আসামি মোছা. মাহাফুজা আলম সুচনাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাহাফুজা বেগম মুক্তা ২০২৬ সালের ১৯ এপ্রিল নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. মনোয়ারুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

‎এজাহারে অভিযোগ করা হয়, নিহতের স্বামী শামিম আক্তার স্বপনের সঙ্গে ৬ নম্বর আসামি মাহাফুজা আলম সুচনার অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অভিযুক্তরা বিভিন্নভাবে অপমান ও আত্মহত্যার জন্য প্ররোচিত করায় নিহত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরসাদ আহামেদ জানান, মামলার ৬ নম্বর আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category