শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরে জামায়াত সমর্থিত চেয়ারম্যান বাড়িতে হামলার অভিযোগ উঠেছে

Reporter Name / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াদ ইসলাম,রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পার-২ শাখা) আবু রায়হান দোলনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিঠাপুকুর প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান সমিতি।

এ সময় বক্তারা বলেন, আল মা আরিজ নামে একটি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে বন্যার্তদের সহযোগিতার নামে ২ লাখ টাকা উত্তোলন করেন। পুরো টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করলে উপজেলার ভাংনী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রধান উপদেষ্টা কিংবা আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা দোলনের ইন্ধনে মোতাকাব্বের হোসেন, রিয়াল মিয়া, নাঈম মিয়া, মোরছালিন মিয়া, এনামুল হক হলুদ, তাজমুল হোসেন, রুকু মিয়া, কোরবান আলী, মানিক মিয়া, হাছিব মিয়া, সজিব মিয়া, লাকাদ মিয়া, সাকিব মিয়া, হামিম মিয়া, গোলাম রব্বানি, সিয়াম মিয়া, মোত্তাকিন মিয়া, রেদোয়ান মিয়া, রোম্মান মিয়া, শহীদ মিয়া, রাতুল মিয়া, শয়ন মিয়া, রাফিন, হাফিজার রহমানসহ অজ্ঞাত আরও ২০-২৫ জন লাঠি, লোহার রড ও দা নিয়ে চেয়ারম্যানের বসতবাড়িতে অবস্থিত হোমিওপ্যাথিক ফার্মেসিতে হামলা করে।

এ সময় সেখানকার দরজা, টেলিভিশন, চেয়ার, টেবিল ভাঙচুর করে আনুমানিক ৩৯০০০ টাকার ক্ষয়ক্ষতি করে ও ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ৮৬,০০০ টাকা নিয়ে যায়। দেশীয় অস্ত্র উঁচিয়ে চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রদান করে। এ বিষয়ে চেয়ারম্যানের পক্ষে তার ভাতিজা মোনতাসীর ওয়াহেদী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মিঠাপুকুর উপজেলা আমির জয়নাল আবেদীন বলেন, এক বছর হয়নি আমাদের জামায়াত সমর্থিত পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে হত্যার রহস্য আজও উদঘাটন হয়নি। আবারও আমাদের উপজেলার আরেক ইউপি চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা বড় কোনো দুর্ঘটনার আগেই এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় আরও বক্তব্য দেন মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, বালুয়া মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ডানো।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category