রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

‎রংপুরে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

‎রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্ত নগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎

‎শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্ত নগর ট্রেনটি সন্ধ্যায় বদরগঞ্জ স্টেশনের কাছে ১ নম্বর লাইনে পৌঁছালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেনের যাত্রীরা নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা হন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।

‎

‎পার্বতীপুরগামী যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয়। অনেক শব্দ হচ্ছিল। বদরগঞ্জ স্টেশনে এসে চার নম্বর বগির মাঝামাঝি অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়।’

‎অন্যদিকে, স্টেশনের আশপাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

‎

‎দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান। বদরগঞ্জ স্টেশন মাষ্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, ট্রেনের একজন যাত্রী এসে চালককে ট্রেন থামাতে বললে না থামার কারনে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পা ছিলে গেছে পরে সে এসে চালককে  একটা থাপ্পড়  মেরেছে। লাইন মেরামতের কাজ  চলছে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category