শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী: অপহরণ ও হত্যার আশঙ্কা, আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রংপুর প্রতিনিধি: রিয়াদ ইসলাম

‎রংপুর নগরীতে ঢাকা থেকে আসা এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের ঘটনায় অপহরণ ও হত্যার আশঙ্কা প্রকাশ করে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতোয়ালী থানাধীন শান্তিবাগ এলাকার বাসিন্দা উজ্জল মিয়া (৩৮) তার বাড়ীতে স্বামী মো. ফকরুল আলম টুটুল(৩৬) আসার পর নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেন নিখোঁজ টুটুলের স্ত্রী মৌসুমি আক্তার সুমি। নিখোঁজ টুটুল ঢাকার ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ডের সানারপাড়া গ্রামের পরিচিত একজন গরু ব্যবসায়ী। তিনি বর্তমানে শারীরিক কিছু অসুস্থতার জন্য বাড়ীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

‎লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে টুটুলকে তার দূসম্পর্কের আত্মীয় উজ্জ্বল মিয়া (৩৮) কৌশলে ঢাকা থেকে ডেকে আনেন তার বাড়িতে। পরে তাকে রংপুর নগরীর কলেজরোড শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাড়িতে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত উজ্জ্বল মিয়ার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। তারা টুটুলকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।

‎অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল  সকাল আনুমানিক ৮ টা থেকে ৯ টার দিকে টুটুলকে মারধর করে জোরপূর্বক একটি ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় বলে জানান বিবাদীরা। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়।এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তাকে অনেকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ থাকায় তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের বাড়ির অবস্থানগুলোতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো সন্তোষজনক কথা বলেনি, এবং বিভিন্ন সময় ভুল উত্তর দিচ্ছে। এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

‎লিখিত অভিযোগে নিখোঁজ টুটুলের স্ত্রী মৌসুমি আক্তার সুমি আশঙ্কা প্রকাশ করেন বলেন, পূর্ব বিরোধের জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তিনি দাবি করেন, তাকে হত্যা করে লাশ গুম করার আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে গুম করা হয়েছে বলে আমি আশঙ্কা করছি। আমি আমার স্বামীর জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। ভুক্তভোগী টুটুলের স্ত্রী দ্রুত তার স্বামীকে জীবিত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান।

‎এ বিষয়ে রংপুর মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category