শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে যাত্রী সেজে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

Reporter Name / ২৫৬ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

হেলাল উদ্দিন,মনিরামপুর(যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া এলাকায় যাত্রী সেজে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খেদাপাড়া এলাকার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গাঙ্গুলিয়া আমতলায় এ ঘটনা ঘটে। ছিনতাই চেষ্টার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

জখম ইজিবাইকচালক হলেন- মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রনি হোসেন। আটককৃতরা হলেন- খোকন হালদার (৫০) ও রবিউল ইসলাম (৫০)। খোকনের বাড়ি যশোরের সদর উপজেলার চাঁচড়া এলাকায় এবং রবিউলের বাড়ি উত্তরাঞ্চলে বলে জানিয়েছে পুলিশ। মনিরামপুর উপজেলার খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক ইজিবাইক ছিনতাই চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান- আটককৃত দুই ব্যক্তিসহ তাদের এক সহযোগী রাত ১০টার দিকে রনির ইজিবাইকে যাত্রী সেজে যশোরের দিকে যাচ্ছিলেন। তারা গাঙ্গুলিয়া আমতলা মোড়ের অদূরে ফাঁকা স্থানে পৌঁছালে যাত্রীরা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা রনির গলায় ছুরি দিয়ে আঘাত করেন। রনি ইজিবাইক ফেলে চিৎকার দিয়ে গাঙ্গুলিয়া মোড়ে ছুটে গেলে, সেখানে থাকা লোকজন ধাওয়া দিয়ে খোকন হালদারকে আটক করে পুলিশে দেন। পরে রাত ১টার দিকে ভাণ্ডারী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তার অপর সহযোগী রবিউল ইসলামকে আটক করে। ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন- জখম ইজিবাইকচালককে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক দুই ব্যক্তি ও ইজিবাইক আমাদের হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category