শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজাপুর সেতুর সুরক্ষা ও উন্নয়নে তিন ইউনিয়নের মানববন্ধন

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

আলী মোহাম্মদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাজাপুর সেতুর সুরক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজাপুর সেতু এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দারা এই কর্মসূচির আয়োজন করেছেন।

সেতুটি নির্মাণে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয় হলেও, সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার অনুপযোগী রয়ে গেছে। এছাড়া, সেতুর সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, সংযোগ সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং রাজাপুর ও ধলিয়া এলাকার বাঁধের উন্নয়ন নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন। তারা ভুক্তভোগী এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পরও সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বঞ্চিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category