শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিবপুরে অবৈধ বালুর ব্যবসা রমরমা

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:  কুড়িগ্রামের রাজিব পুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) রাস্তা ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাল্কহেড দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি মহল।

শুক্রবার (১২জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাইওয়ের সরকারি রাস্তায় ড্রাম ট্রাক রেখে অবৈধভাবে উত্তোলন করা বালু ট্রাকে বোঝাই করছে শ্রমিকরা। রাস্তার পাশে একটি খালি জায়গা ভাড়া নিয়ে নদী থেকে অবৈধভাবে লাল্কহেড দিয়ে বালু তুলে সেগুলো সেখানে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে একটি মহল। বালুর পয়েন্টটি রাস্তার পাশে হওয়ায় বালু চুয়ে চুয়ে পানি নামছে রাস্তায়। এতে ভোগান্তিতে পরেছে পথচারী ও পাশেই থাকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীরা।

ফলো দিয়ে রাখুন ফেসবুকে 

https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অটোরিকশা চালক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে অবৈধভাবে নদী থেকে বালু তুলে বিক্রি করছে এরা। গতবছর নদীর বাম তীর রক্ষার কাজ হয়েছে। বাল্কহেডের জন্য হয়তো আর সেটা থাকবে না। বালু ব্যবসায়ীরা নদী থেকে বালু তুলে রাস্তার পাশেই একটি ফাঁকা জায়গায় রাখছে। বালু দিয়ে পাহাড় বানানোর কারণে বালুর সব পানি চুয়ে চুয়ে রাস্তায় নামছে এতে করে আমরা চরম দুর্ভোগে পরেছি। এরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে পারেন না বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এসব মানুষ।

গোলাম হোসেন নামের প্রভাবশালী এক বালু ব্যবসায়ী বৃষ্টির উপর দায়ে চাপিয়ে দিয়ে বলেন, রাস্তায় বালুর পানি না। বৃষ্টির পানি। আর রাস্তায় আমাদের কোনো ট্রাক লোড হয় না। আমাদের ভাড়া নেওয়া জায়গায় ট্রাক গুলো লোড করা হয়।

সাবস্ক্রাইব করুন ইউটিউবে  https://www.youtube.com/@ebnews24

সরকারি রাস্তা লিজ দিয়েছেন কিনা? না দিলে সরকারি রাস্তা ব্যবহার করে অবৈধ বালুর ব্যবসা করছে কিভাবে জানতে চাইলে সড়ক বিভাগ কুড়িগ্রাম (সওজ) এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, রাস্তা লিজ হয় নাকি। আপনি বললেন ওই খানে আমার লোক পাঠাচ্ছি।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা সরকারি রাস্তা ব্যবহার করে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category