শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিব পুরে খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালিত

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আতাউর রহমান , রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালন উপলক্ষে জেলার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর মোহনগঞ্জ ইউনিয়নের নয়া চর পুরাতন বাজারে উক্ত আলোচনা সভাটি সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া কামনা করা হয়।

এর আগে নয়াচর বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে আলোচনা সভায় বিগত ফ্যাসিবাদী সরকারের ও তার নেতা কর্মীদের অন্যায়, নির্যাতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের গুলি করে হত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ,যূগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আর্মি, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম ওসমান গণি, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল সালাম কাজী, উপজেলা যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, সদস্য সচিব নাজমুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়নাল হক দেওয়ানি, সোহাগ মিয়া, যুবদল নেতা শফিকুল ইসলাম ও ছাত্র দল নেতা মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ‌রুহল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category