শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিব পুরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুরে সদর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১ টায় অসহায় দুঃস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ৩০০ ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, ইউপি সচিব নুরুন্নবী এবং ইউপি সদস্যবৃন্দ।শীতবস্ত্র পেয়ে অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা বেশ উচ্ছ্বসিত। শীতবস্ত্র (কম্বল) পেয়ে কুলছুম বেগম জানান, (শীতের মধ্যে অনেক কষ্ট পাইতাম গায়ে শীত লাগত এহন কম্বল পাইছি আর শীত লাগবো না)

রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) প্রাথমিকভাবে ৩০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে রাজিবপুর ইউনিয়নের সব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category