শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজিব পুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ২৫৮ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আতাউর রহমান,রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম জেলার রাজিব পুর উপজেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বৃহস্পতিবারেও সকাল ১১ টায় রাজিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান ,সহ সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান , মোহনগঞ্জ ইউপি বিএনপির সভাপতি আজিজুর রহমান, কোদাল কাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুবদল নেতা কেএম ওসমান গণি,উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন , রাজিবপুর উপজেলার ছাত্র দল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন
দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানান। আগামী দিনগুলোতে যেন আওয়ামী লীগ ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি না করে, তার জন্য হুঁশিয়ার করে দেন।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল রাজিবপুর উপজেলা শহরে প্রদক্ষিণ করে রাজিবপুর লো বাজারের সুপার মার্কেটের সামনে একটি পথসভা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category