শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসা থানাধীন বাগমারা বাজারের ব্যাংকের ব্যাংকের মোড়ে একটি দোতলায় অবস্থিত রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাসিবের বিরুদ্ধে ২ ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ আটক করেছে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, হাসিব মাস্টার নামের জনৈক মাওলানা উল্লেখিত স্থানে রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে । বর্তমানে সেখানে ৩০ জন শিশু পড়াশোনা করছে বলে জানা গেছে। ওই প্রতিষ্ঠানটির বয়স মাত্র দেড় বছর। সেখানে রূপসা থানা ধীন রূপালী সী ফুডস মাছ কোম্পানির পিছনে অবস্থিত জাহাঙ্গীর হোসেন এর ৯ বছরের শিশু পুত্র নাঈম হাসান কে গত একমাস ধরে বিকৃত যৌন হয়রানি করে আসছে। এছাড়াও একই এলাকার বশির হোসেনের ছেলে বনি আমিন ( ৮)কে ও যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায় নির্বাচনের কারণে মাদ্রাসা কয়েক দিন বন্ধ থেকে ছিল। ১৬ ফেব্রুয়ারি নাঈম কে মাদ্রাসায় পাঠানোর জন্য তার পরিবার থেকে তাগিদ দেয়া হলে নাঈম হাসান মাদ্রাসায় আসতে অনিচ্ছায় প্রকাশ করে।

এক পর্যায় পরিবার থেকে চাপ দেওয়হলে তখন সে তার ফুফুর কাছে তার মাদ্রাসার শিক্ষক দ্বারা সে যৌন হয়রানী হচ্ছে তার ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক সহ বহু লোকের উপস্থিতিতে রূপসা পুলিশ ফাঁড়ির আইসি আকরাম হোসেন সহ পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ওই সময় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি দৈনিক যশোর বার্তার নিজস্ব প্রতিবেদক এডভোকেট মোল্লা মহববত আলী ও ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক দৈনিক প্রবাহের রূপসা প্রতিনিধি মোঃ বেনজীর হোসেনকে তথ্য সংগ্রহে বাধা প্রদান করা হয়। সংগঠিত এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনা স্থল সংলগ্ন রূপসা বাসস্ট্যান্ডের ফাড়ির ইনচার্জ আকরাম হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষক হাসিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, অভিভাবকদের অভিযোগের মাদ্রসার শিক্ষক হাসিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় আসছে। তারা অভিযোগ দায়ের করবেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category