শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় গিলাতলা শহীদ স্মৃতি সংঘের সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্কঃ

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের গিলাতলা শহীদ স্মৃতি সংঘ আয়োজিত ১০ দলীয় শর্ট পিস সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারি বিকালে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী এবং তালতলা ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে । খেলার শুরুতে দক্ষিণ খাজাডাঙ্গা ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ২ উইকেট এর বিনিময়ে তালতলা ক্রিকেট একাডেমী ১০৪ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজেতা দলের আরিয়াত। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, টিএসবি ইউনিয়ন শাখার আমির প্রভাষক মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক সাবেক শিক্ষা কর্মকর্তা কমলেশ সিংহ, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রাসুল, মানসা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুর আলম শেখ। টিএসবি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাফিয়ার রহমানের সভাপতিত্বে এবং জামাত নেতা তামিম বাদশার পরিচালনায় বক্তৃতা করেন জামায়াত নেতা শেখ মিজানুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, সমাজ সেবক নাঈমুজামান সাংবাদিক আখতার খান , জামায়াত নেতা ইব্রাহিম খলিল ফারুকী, সমাজসেবক বিকাশ কুমার পাল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category